বাংলাদেশ

মিরসরাইয়ে মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

       Advertisement মিরসরাইয়ে মোবাইল কোর্ট অভিযানে একটি করাতকলের লাইসেন্স না থাকায় এবং সড়কের উপরে করাতকলের কাঠ রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে প্রসাশন।
রবিবার (১২ মার্চ) উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
Advertisement বিষয়টি নিশ্চিত করে মিজানুর রহমান বলেন, করাতকলের মালিক আলাউদ্দিন কে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সড়ক থেকে কাঠ সরিয়ে দিয়ে সড়ক দখলমুক্ত করা হয় এবং ভবিষ্যতে যেন সড়কের ফুটপাতে কাঠের স্তুপ না করে সে ব্যাপারে সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমজে/
Advertisement

Leave a Reply

Back to top button