খাগড়াছড়িবাংলাদেশ

রিজিয়ন কমান্ডার’স কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পলাশপুর জোন

       Advertisement খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কমান্ডার’স কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পলাশপুর জোন এবং যামিনীপাড়া জোনের মধ্যে রিজিয়ন কমান্ডার’স কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
Advertisement উক্ত ফুটবল ম্যাচে যামিনীপাড়া জোনকে ২-০ গোলে পরাজিত করে পলাশপুর জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।
বিশেষ অতিথী হিসেবে গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল এম এইচ হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত।
এছাড়াও লক্ষ্মীছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল এ.ইচএম জুবায়ের, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি, পলাশপুর জোন কমান্ডার লে: কর্নেল সোহেল আহমেদ পিএসসি, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো.যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) কমান্ডার লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিম, মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক, সাংবাদিক সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অত্রাঞ্চলল প্রায় হাজারো খেলা প্রেমিক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
খেলায় সিন্দুকছড়ি জোনের সার্জেন্ট মো. আমান উল্যাহ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। সহকারি রেফারি হিসেবে ল্যা: কর্পো: মো. আলী আকবর এবং সিপাহী মো. নাহিদ দায়িত্ব পালন করেন।
খেলা শেষে রিজিয়ন কমান্ডার বিজয়ী দলকে ১ লাখ টাকা এবং রানার্স আপ দল কে ৫০ হাজার টাকার চেক সহ ট্রফি প্রদান করা হয়। এবং একই সাথে খেলায় বিভিন্ন কৃতিত্ব অর্জনকারীদের মাঝেপুরষ্কার প্রদান করা হয়।
গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিভিন্ন সহযোগিতার পাশাপাশি বিনোদনের অংশ হিসেবে বিভিন্ন ফুটবল এবং জনগণকে খেলাধুলায় অংশ গ্রহণে উৎসাহিত করার জন্য নিরলসভাবে কাজ করছে।
তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাকে ও গুরুত্ব দিতে হবে খারাপ দিকগুলো পরিহার করে খেলাধূলাকে প্রাধান্য দিতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদের কে ও খেলাধূলায় এগিয়ে আসতে হবে। আগামী তে এসব কালচারাল খেলাধূলা আয়োজন করতে গুইমারা রিজিয়ন সহযোগীতা করবে বলে তিনি জানান।
এমজে/
Advertisement

Leave a Reply

Back to top button