
গতকাল নগরীর চট্টগ্রামের কপার সিমনি রেস্ট্রুরেন্টে এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানী লি. এর আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ইঞ্জিনিয়ার’স মিট’ প্রোগ্রাম।

এ সময় ‘ইউজ অব কন্সট্রাকশন কেমিক্যাল ইন ডিউরেবল কনক্রিট’ শীর্ষক বিষয় নিয়ে আলোচনা করেন নগরীর ভিবিন্ন এলাকার সম্মানিত ইঞ্জিনিয়ার ও কোম্পানীর প্রতিনিধি গন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানী লি. এর সম্মানিত চেয়ারম্যান ইঞ্জি. অতনু সমদ্দার ও ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জি. বিল্লাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন এবিসি কেমিকেল কোম্পানীর লি. এর সম্মানিত জেনারেল ম্যানেজার ইঞ্জি. মনির হোসেন এবং করপোরেট ও টেকনিক্যাল ডিপার্টমেন্ট এর ম্যানেজার ইঞ্জি. মোস্তফা কামাল, চট্টগ্রাম ডিভিশনাল ইনচার্জ আলমগীর হোসেন রুবেল ও এরিয়া ম্যানাজার মো. শফিকুল ইসলাম মাসুদ।
এছাড়া চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকার সম্মানিত ইঞ্জিনিয়ারগন ও কোম্পানির প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
প্রোগ্রামে বক্তারা- কংক্রিট অ্যাডমিক্সারস্, গ্রাউটস, ইপোক্সি অ্যাঙ্করিং, বন্ডিং এজেন্ট, রাস্ট প্রিভেনশন, হিট প্রুফ কোটিং, ফ্লোর ট্রিটমেন্ট, ওয়াটার লিকেজ ট্রিটমেন্ট এবং স্থাপনা বা বাড়ি নির্মাণে কনস্ট্রাকশন কেমিক্যাল’স এর প্রয়োজনীয়তা ও গুনাবলি সম্পর্কে আলোচনা করেন।

