আইন আদালতচট্টগ্রাম

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি- সভাপতি নাজিম ও সাধারন সম্পাদক রাজ্জাক

ডেস্ক নিউজঃ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি সম্পাদকীয় পদের মধ্যে ৭টিতে জয় পেয়েছে। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ৩টি সম্পাদকীয় পদে জয়লাভ করেছে।

সভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ২৭৯৬ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মুহাম্মদ হাশেম পেয়েছেন ১৫৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ২২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন, প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফখরউদ্দিন জাবেদ পেয়েছেন ২১০৭ ভোট।

সমিতির মুখ্য নির্বাচনী কর্মকর্তা মো. ফখরুদ্দিন চৌধুরী রোববার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফলাফল ঘোষণা করেন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫৬৩৬ জন ভোটারের মধ্যে ৪৪৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

Leave a Reply

Back to top button