অপরাধ
নারায়ণগঞ্জে ‘চালককে খুন করে অটোরিকশা ছিনতাইকালে’ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘চালককে খুন করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালানোর সময়’ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার চরকাশীপুর এলাকার একটি নির্জন স্থানে ইউসুফ (৪০) নামের চালককে খুন করে তার অটোরিকশাটি নিয়ে পালানোর সময় টহল পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনজন।গ্রেপ্তাররা হলেন: নারায়ণগঞ্জের দেওভোগ পানির ট্যাংকি এলাকার ভাড়াটিয়া তোজাম্মেল হকের ছেলে মাহবুব (২৪), একই এলাকার আমিন (২৩) ও কাশীপুরের আক্তার হোসেনের ছেলে কাউছার (২২)।গ্রেপ্তাররা পেশায় রিকশাচালক বলে জানিয়েছে পুলিশ।রোববার বিকালে তারা আদালতে জবানবন্দি দিয়েছেন।

