চট্টগ্রামশীর্ষ সংবাদসারাদেশ

মিরসরাই মোবাইল কোর্ট অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

       Advertisement চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মোবাইল কোর্ট অভিযানে সড়কের উপরে কাঠ রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে হোসেন কোম্পানি ডোর নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। এছাড়া মোবাইল কোর্ট চলাকালীন সময়ে প্রকাশ্যে ধুমপানরত দুইজন ব্যাক্তিকে জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
বৃহস্পতিবার (৯ মার্চ) উপজেলার মিঠাছড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
Advertisement বিষয়টি নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন, অভিযানে হোসেন কোম্পানি ডোর এর মালিক দিদারুল আলম কে ২০হাজার টাকা জরিমানা করা হয় এবং সড়ক থেকে মালামাল সরিয়ে দিয়ে সড়ক দখলমুক্ত করা হয়। এসময় সহযোগিতা করেন আনসার বাহিনীর সদস্যরা।
এমজে/
Advertisement

Leave a Reply

Back to top button