কক্সবাজারজেলা-উপজেলা

কক্সবাজারে কভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারী নিহত

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার এমএসএফ হাসপাতালে ভর্তি করে।”এ সময় হাসপাতালের চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন ও আহত পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।”হাইওয়ে পুলিশের এ পরিদর্শক আরও বলেন, “ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয়রা কভার্ডভ্যানের চালককে ধরে ফেলে। উত্তেজিত জনতা তাকে উত্তম-মধ্যমের পর পুলিশের কাছে তুলে দেয়।“আহত চালক উখিয়া উপজেলার গয়ালমারা এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি পুলিশ জব্দ করেছে।”আব্দুল কাইয়ুম জানান, নিহতের পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Back to top button