রাজনীতি
ঢাকায় ৩ দিনের সফরে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রিভেলিয়ান শুক্রবার দুপুরে ঢাকায় এসেছেন। তিন দিনের সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে আলোচনা করবেন।ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অ্যান মারি ট্রিভেলিয়ান ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গণতন্ত্র, মানবাধিকার, নিরাপত্তা, বাণিজ্য ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করবেন।

