খেলাধুলা

লিভারপুল সমর্থকদের টিকিটের টাকা ফেরত দেবে উয়েফা

এ ঘটনায় নিজেদের দায় স্বীকার করে আজ উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, ‘গেট এ, বি, সি, এক্স, ওয়াই এবং জেড—যেসব জায়গায় পরিস্থিতি খুবই কঠিন ছিল, সেসব গেটের সবাই টিকিটের টাকা ফেরত পাবেন। পাশাপাশি যারা ম্যাচ শুরুর পূর্বনির্ধারিত সময়ের (প্যারিসের সময় রাত ৯টা) মধ্যে ঢুকতে পারেননি, কিংবা একেবারেই ঢুকতে পারেননি, তাঁরাও টিকিটের টাকা ফেরত পাবেন।’ওই ঘটনার পরের দিন অবশ্য উয়েফা লিভারপুল সমর্থকদের ওপরেই এই বিশৃঙ্খলার দায় চাপিয়ে দিয়ে বলেছিল, তাঁরা গেটে যেতে অনেক দেরি করেছিলেন।সেদিনের ফাইনালে ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে এবং থিবো কোর্তোয়ার অসাধারণ সব সেভে লিভারপুলকে হারিয়ে ১৪তম বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।

Leave a Reply

Back to top button