খেলাধুলা
‘এরকম ম্যাচই শিরোপা জেতায়’, ভালেন্সিয়াকে হারানোর পর বললেন রবের্তো

পয়েন্ট টেবিলে ১৯তম স্থানে থাকা ভালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনা শুরু থেকে ভালোই খেলছিল। তবে ৫৩তম মিনিটে পেনাল্টি পেয়েও পোস্টে মেরে লিড বাড়ানোর সুযোগ নষ্ট করেন ফেররান তরেস। পরের মিনিটে আনসু ফাতির শটও লাগে পোস্টে।এরপর সরাসরি লাল কার্ড দেখেন আরাউহো। এক জন কম নিয়েও বাকি সময়ের চ্যালেঞ্জ উতরে যায় বার্সেলোনা।কঠিন পরিস্থিতি থেকে দল যেভাবে পারফর্ম করেছে, তাতে দারুণ খুশি রবের্তো। ম্যাচের পর মুভিস্টারকে অভিজ্ঞ রাইট-ব্যাক বলেন, সুযোগ কাজে লাগিয়ে লিড বাড়িয়ে নিলে কাজটা আরও সহজ হতো তাদের জন্য।“এগিয়ে যাওয়ার পর নিজেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য দ্বিতীয় গোল খুঁজে বের করতে হবে। যদি পেনাল্টিটা সফল হতো… বেশ হতো। তা না হওয়াটা হতাশার, কিন্তু আপনাকে কীভাবে সমস্যা মোকাবেলা করতে হবে, তা জানতে হবে।”

