আন্তর্জাতিক

চীনের প্রধানমন্ত্রী পদে লি ছিয়াংকে মনোনয়ন প্রেসিডেন্ট শির

নতুন দায়িত্ব নেওয়া ছিয়াংকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি সামাল দিতে হবে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রেসিডেন্ট শি যখন চীনের পূর্বাঞ্চলীয় জেজিয়াং প্রদেশ কমিউনিস্ট পার্টির মহাসচিব ছিলেন তখন ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত লি ছিয়াং তার চিফ অব স্টাফ ছিলেন। ছিয়াং শিয়ের একজন ঘনিষ্ঠ সহযোগী।ছিয়াংকে বাস্তববাদী ও ব্যবসাবান্ধব বলে মনে করা হয়। তিন বছর ধরে কোভিড-১৯ মহামারীর কারণে অর্থনীতির সঙ্কোচন, ভোক্তা ও বেসরকারি খাতের মধ্যে দুর্বল আস্থা এবং বৈশ্বিক প্রবৃদ্ধির শ্লথগতি ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবেলা করে তাকে চীনের অর্থনীতিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।

Leave a Reply

Back to top button