চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করতে গিয়ে আহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সীমা অক্সিজেন কারখানায় কলাম বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন মেরামত করতে গিয়ে দুই বিদ্যুৎকর্মী খুঁটি থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। কর্মকর্তারা বলেন, চার্জিং ভোল্টেজের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইন কাঁপতে শুরু করলে ভয়ে তাঁরা হাত ছেড়ে দেন। এতে তাঁরা খুঁটি থেকে নিচে পড়ে আহত হন।আহত বিদ্যুৎকর্মীরা হলেন মোহাম্মদ রিয়াদ (২২) ও মোহাম্মদ রাকিব (২১)। তাঁরা ফৌজদারহাট বিদ্যুৎ বিতরণ বিভাগের অধীনে থাকা এলাকায় এক ঠিকাদারের অধীনে কাজ করেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে দুর্ঘটনাকবলিত কারখানায় যাওয়ার সড়কের পাশে খুঁটিতে তাঁরা কাজ করছিলেন। পরে আহত অবস্থায় তাঁদের অন্য কর্মীরা উদ্ধার করে ভাটিয়ারী ইউনিয়নের বিএসবিএ হাসপাতালের ভর্তি করেন।

Leave a Reply

Back to top button