‘গোপন সংলাপ’ নয়, প্রয়োজনে ফখরুলকে ফোন করব: কাদের

‘আন্দোলনের হুমকি নয়, অর্থনৈতিক সংকটই চ্যালেঞ্জ’বিএনপির আন্দোলন এবং অর্থনৈতিক সংকট- কোনটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন- এমন প্রশ্নে কাদের বলেন, বিএনপির আন্দোলনের হুমকি তারা ‘পাত্তা দিচ্ছেন না’। অর্থনৈতিক সংকট সামাল দেওয়াকেই দিচ্ছেন গুরুত্ব।তিনি বলেন, “বিএনপির আন্দোলন বাস্তবে যত গর্জে তত বর্ষে না। তর্জন গর্জনই সার। পদযাত্রা, নিরব পদযাত্রা থেকে এখন তারা নিঃশব্দ মানববন্ধনে।“আন্দোলনের যতটুকু গতি আশা করেছিল, সেটা নেই। আন্দোলনে নেতাকর্মীদের অংশগ্রহণ কিছুটা থাকলেও জণগণের অংশগ্রহণ নেই। এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছি না। আর আন্দোলন করলে রাজনৈতিকভাবে মোকাবেলা করব, সহিংসতা করলে জনগণের জানমাল রক্ষায় যা করার প্রয়োজন তাই করব।”কাদের বলেন, “রাশিয়া ইউক্রেন যুদ্ধ অচিরেই থেমে যাবে এমন নয়। যার ফলে সারা দুনিয়াতে সংকট আছে, বাংলাদেশেও সংকট আছে।“আমাদের বেশি দামে আমদানি করতে হয়। প্রধানমন্ত্রী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই সংকট সামাল দেওয়াই বড় চ্যালেঞ্জ। আর সরকারের সে চেষ্টার উপর জনগণের আস্থা আছে। তারা (বিরোধী রাজনৈতিক দল) উসকে দেওয়ার চেষ্টা করে সাড়া পায়নি।”

