খেলাধুলা

লিটনের হতাশার সিরিজ

এই দুটি ছাড়া আর কোনো সিরিজে ২০ রানের কম করেননি তিনি। নিউ জিল্যান্ড সফরের ওই তিন ম্যাচে ১৬ বল খেলেন লিটন। এবার তিনি খেলতে পেরেছেন ১৯ বল। আর কোনো সিরিজে ২০ বলের কম খেলেননি। এই নিয়ে টানা দুটি সিরিজে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেন লিটন। আগের সিরিজে ভারতের বিপক্ষেও কোনো ফিফটি ছিল না তার। ওই সিরিজে ৩ ম্যাচ মিলিয়ে রান করেছিলেন ৭৭। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে প্রত্যাশা পূরণ করতে পারেননি লিটনের উদ্বোধনী জুটির সঙ্গী বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালও। তিন ম্যাচে তার স্কোর ২৩, ৩৫ ও ১১। দুই ওপেনারের টানা ব্যর্থতায় ভুগতে হয়েছে দলকেও।

Leave a Reply

Back to top button