খেলাধুলা

লক্ষ্য পূরণের উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে ফাইনাল খেলতে না পারা অস্ট্রেলিয়া এবার আগেভাগে নিশ্চিত করেছে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকেট। লক্ষ্য পূরণ করতে পারার আনন্দে ভাসছে এখন দলটির ক্রিকেটাররা। স্টিভেন স্মিথ বললেন, শিরোপা ঘরে তুলতে মুখিয়ে আছেন তারা। চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। ২০২১ সালের ফাইনালে লর্ডসে ভারতকে হারিয়ে প্রথম চক্রের চ্যাম্পিয়ন হয়েছিল নিউ জিল্যান্ড। দ্বিতীয় চক্রের শুরু থেকেই দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত খেলা ১৮ টেস্টে ১১টিতে জিতেছে তারা। ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে আছে সবার ওপরে। ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের ফল যা-ই হোক, শীর্ষেই থাকবে অস্ট্রেলিয়া।

Leave a Reply

Back to top button