অপরাধ

সুনামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

২০২০ সনের ৩০ অক্টোবর রাতে শশুর বাড়ি গিয়ে স্ত্রী সামিয়াকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন জালাল। এ সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।সামিয়ার বাবা প্রবাসী হওয়ায় পরদিন তার দাদা আব্দুল গফুর বাদী হয়ে জালাল উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দিলে আদালত স্বাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার আসামির যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন।একইসঙ্গে তাকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে বলেও জানান আইনজীবী শাহাব উদ্দিন।

Leave a Reply

Back to top button