সাড়ে তিন দশক পর স্বামী রণধীরের সংসারে ববিতা কাপুর

ফের একসঙ্গে সংসার শুরু করছেন হিন্দি সিনেমা জগতের এক সময়ের দুই অভিনয় শিল্পী রণধীর কাপুর এবং ববিতা কাপুর। বিচ্ছেদের ইতি টেনে দীর্ঘ ৩৫ বছর পর স্বামী রণধীরের সংসারে ফিরেছেন ববিতা।নায়িকা কারিনা কাপুর ও কারিশমা কাপুরের মা-বাবা তারা। টাইমস অব ইনডিয়া জানিয়েছে, দুই মেয়ের চেষ্টাতেই জীবনের অনেকটা সময় পেরিয়ে অবশেষে এক ছাদের নিচে থাকতে শুরু করেছেন রণধীর ও ববিতা।দুই মেয়েকে নিয়ে ১৯৮৮ সালে রণধীরের বাড়ি ছেড়েছিলেন ববিতা। তবে আইনগত বিচ্ছেদে তারা যাননি। এর আগেও ২০০৭ সালে তাদের এক হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। সেই খবর উড়িয়ে দিয়ে রণধীর সে সময় বলেছিলেন, “ঘটনাটি এখনও ঘটেটি। পরিকল্পনা ছিল, কিন্তু ভাগ্য সায় দেয়নি।“টাইমস অব ইনডিয়া লিখেছে, মুম্বাইয়ের বান্দ্রায় রণধীরের বাড়িতে গত সাত মাস ধরে বসবাস করছেন এই বর্ষীয়ান জুটি।১৯৭১ সালে ‘কাল আজঅওর কাল’ সিনেমায় জুটি বেঁধেছিলেন রণধীর ও ববিতা, সেটি ছিল এই জুটির প্রথম সিনেমা। শুটিংয়ের সময়েই তারা একে অপরের প্রেমে পড়েন এবং সিদ্ধান্ত নেন ঘর বাঁধার। তাই সিনেমা মুক্তির পরপরই বলিউউ ইন্ডাস্ট্রির প্রভাবশালী কাপুর পরিবারের বড়বউ হয়ে আসেন ববিতা। কিন্তু বনিবনা না হওয়ায় আলাদা হয়ে যান তারা।এর আগে হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সংসার ভেঙে যাওয়ার কারণ সম্পর্কে রণধীর বলেছিলেন, তার জীবনযাপনকে ববিতা নিজের কব্জায় রাখতে চাইতেন, ওই ব্যাপারটির সঙ্গে তিনি মানিয়ে নিতে পারেননি। তাছাড়া নিজের মাত্রাতিরিক্ত মদ্যপানের অভ্যাসের কথা জানিয়ে রণধীর বলেছিরেন, সেটাও ববিতা সহ্য করতে পারেননি।“আমার মদ্যপানের অভ্যাসটা একটু বেশিই ছিল, রাত করে বাড়ি ফিরতাম, ববিতা সেটা পছন্দ করত না। সে যেভাবে আমাকে তার মত করে গড়তে চেয়েছিল সেটা হয়নি। হ্যাঁ আমাদের প্রেমের বিয়ে হলেও সংসার বেশিদিন করা হয়নি।“রণবীরের ভাষ্য হল, তাদের দুজনকে দেখাশোনার জন্য তাদের দুই মেয়ে আছে। তাদেরকে সুন্দরভাবে বড় করা হয়েছে, তারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে।“বাবা হিসেবে আমি আর কি চাইতে পারি?”সংসার ভাঙার পর কারিশমা-কারিনাকে নিয়ে লোখাণ্ডওয়ালা এলাকার একটি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেন ববিতা। সিঙ্গেল মাদার হয়ে একা হাতে দুই মেয়েকে মানুষ করেছেন তিনি।

